জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় জমায়। নয়া দিগন্ত

 

Advertisement

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার পথে তার মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’