
সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মাওলানা তাজুল ইসলামের মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাওলানা তাজুল ইসলাম জৈন্তাপুর উপজেলার ছৈয়া গ্রামের মরহুম মাওলানা আব্দুর রবের ছেলে। তিনি পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদরাসার সাবেক সুপার ও বর্তমানে তিনি জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিক সমিতির নেতা।
জানা যায়, মাওলানা তাজুল ইসলাম ২৫ সেপ্টেম্বর জাফলং থেকে সিলেট আমান উল্ল্যাহ কনভেনশনে একটি সেমিনারে যোগ দিতে প্রাইভেটকারযোগে যাচ্ছিলেন। পথে জৈন্তাপুর উপজেলার উমনপুরে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনিসহ তিনজন আহত হন। আহতদের সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে তাজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করা হয়। দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার তার মৃত্যু হয়। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তাজুল ইসলামের সহোদর ফখরুল ইসলাম।
মরহুমের জানাজার নামাজ সোমবার (১২ অক্টোবর) সকালে ছৈয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








