সড়ক দুর্ঘটনা
নিহত হাসিব উদ্দিন। নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় হাসিব উদ্দিন (৩৬) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসিবচৌগ্রাম পারুহার পাড়ার আবু জাফর সিদ্দিকের ছেলে। 

এই ঘটনায় আরিফুল ইসলাম নামের এক অটোভ্যান চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, রোববার সকালে ব্যবসায়ী হাসিব একটি অটো ভ্যানগাড়িতে মাছ নিয়ে রনবাঘার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় পেছন থেকে একটি সারবোঝাই ট্রাক ভ্যানগাড়িতে ধাক্কা দিলে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে নিয়ে যায় হাইওয়ে থানা পুলিশ। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।