গ্যাস বিস্ফোরণ, দগ্ধ
গ্যাসের বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে একটি বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।

Advertisement

রোববার (১১ অক্টোবর) ভোরে সদর ও ফতুল্লায় থানাধীন দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শিখা রানী, মনা আচার্য এবং মনার মা (নাম জানা যায়নি)। 

জানা গেছে, ভোরে বাড়ির রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিস্ফোরণে আহত তিনজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।