
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসায়নিক বার্নের (কেমিক্যাল বার্ন) ঘটনায় দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধরা হলেন আনোয়ার হোসেন (৪০) এবং মোহাম্মদ সামসুল (৩০)। আনোয়ার ৫৪ শতাংশ এবং সামসুল ৫৫ শতাংশ দগ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
তাদের দু’জনের অবস্থায আশঙ্কাজনক। জানা গেছে, কেমিক্যালে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে তারা দগ্ধ হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








