সিলেটে বাস চাপায় মা-মেয়ে নিহত 
ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নয়া দিগন্ত

সিলেটে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার নয় মাসের মেয়ে শিশু ইনায়া জান্নাত নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড়ের কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি নগরীর শাহপরান এলাকায় বলে জানা গেছে। 

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান নয়া দিগন্তকে জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হন।

নিহতদের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।