কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা বৃত্তি প্রদান
কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা বৃত্তি প্রদান। নয়া দিগন্ত

রাজধানীর বাসাবো কদমতলা ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) স্কুল মিলনায়তনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, আলোকিত সমাজ গড়তে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিক উৎকর্ষতা গড়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনন্য অবদান রাখছে।

এসএসসি-২০২৬ ব্যাচে জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা শিরিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমাদ, সাংবাদিক শাহীন হাসনাত, অধ্যক্ষ মো: মোনায়েম হোসেন, অ্যাডভোকেট মো: রেজাউল করিম, এস এম আলমগীর কবির, অ্যাডভোকেট মো: পারভেজ হোসাইন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাইমুনা হোসেন, সাবিহা আফরিন তানিশা, রোজা মেহেজাবিন প্রজ্ঞা, আফিফা নোমান মাইশা, তামিমা আক্তার দিঘী প্রমুখ।

অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আরিফুজ্জামান শ্যামল, আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন।

‘আলোকিত মানুষ আলোকিত দেশ’ এই মূলমন্ত্র ধারণ করে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুল। ইতোমধ্যে এটি অত্র এলাকার সর্বস্তরের মানুষের কাছে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী ইংরেজি ভার্সন চালু করা হয়েছে, যা অভাবনীয় সাফল্যের সাথে এগিয়ে চলেছে।

সভায় বক্তারা ব্রাইট ফোর ল্যাবরেটরি স্কুলকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে অভিভাবক ফোরাম ও স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অরগানাইজেশন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গান, কবিতা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের আমেজ।