
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পারসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক রেজাউল করিম হাতিয়ান্দহ ইউনিয়নের পারসাইল গ্রামের মরহুম হাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে কৃষক রেজাউল করিম বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে টিনের ঘরের জালানা দিয়ে চাবি নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের লোকজনের জিম্মায় দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








