বরিশালের ম্যাপ
বরিশালে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে। মানচিত্র

বরিশাল শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল নগর ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং নিশ্চিত করতে বিসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার ও প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। 

এছাড়া বিসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে নিজ নিজ মতামত তুলে ধরেন।