
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করেছে নৌপুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ এবং দু’জনকে আটক করা হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীর সুরেশ্বর লঞ্চঘাট-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সুরেশ্বর নৌপুলিশ। এসময় এমভি তাসলিমা নামের একটি বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়।
এ ঘটনায়েআটকরা হলেন বাল্কহেডের চালক মো: রফিক (৫০) ও সহকারী মো: উজ্জলকে (২৯)। তারা দু’জনই পটুয়াখালী জেলার বাসিন্দা। নৌপুলিশ বাল্কহেডটি জব্দ করে।
সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








