গ্রেফতার
গ্রেফতার আসামিরা। নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার চারজন, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত দুইজন রয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্রেফতার আসামিদের জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।

ওসি আতিকুর রহমান জানান, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত দুই আসামির মধ্যে একজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতার সব আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ১ অক্টোবর কক্সবাজার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।