সিলেটে এসএমপির অভিযানে ৩৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে
সিলেটে এসএমপির অভিযানে ৩৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছবি সংগৃহীত

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেন। 

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন। এছাড়া, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৫১টি যানবাহন জব্দ করা হয়েছে।

তিনি জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।