
রাজশাহী নগরীর শাহ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সিপিএসসি কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করে।
এসআরবি-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া এলাকায় এসআরবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে আমবাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পান। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোমাগুলো সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








