পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবাবগঞ্জে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবশ করেছে
নবাবগঞ্জে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবশ করে নয়া দিগন্ত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে সেচ্ছাসেবক দল। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি  মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে জেলা

বিএনপির সদস্য আবু তাহের, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের চক্রান্ত চলছে। যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সেচ্ছাসেবক দল রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।