আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুরাদনগরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতে পালিয়ে থাকা হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। ৫ আগস্টের পর আপনাদেরকে ক্ষমা করা হয়েছে, শান্তিতে থাকেন, অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার পরিলনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জিসাসের উপজেলা সভাপতি জসিম উদ্দিন, জাসাসের উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।