মতবিনিময় সভা
মতবিনিময় সভা নয়া দিগন্ত

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের  সাথে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল এফপিএবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এফপিএবি-এর কেন্দ্রীয় প্রতিনিধিদল ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসম্মত নগর গঠনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় এফপিএবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি আইয়ুব খান, আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদ ও নির্বাহী পরিচালক ড. নূরুল্লা আউয়াল।

এছাড়াও সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, এফপিএবি-এর জেলা কর্মকর্তা আতিকুর রহমান, স্বাস্থ্য অনুরাগী মিতা ফারজানা, মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, যুবদল নেতা মো: বেলায়েত হোসেনসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে নগরবাসীদের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।