৩৩ কেজি গাঁজা, গাঁজা উদ্ধার, পুলিশ সুপার, মাদকবিরোধী অভিযান, গ্রেফতার, সিএনজি অটোরিকশা, দুর্ঘটনাকবলিত অটোরিকশা, মাদক উদ্ধার, আর্থিক পুরস্কার
৩৩ কেজি গাঁজা উদ্ধারে পুরস্কৃত হলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার অভিযানের সাফল্যের স্বীকৃতিস্বরূপ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার দিয়েছেন নাটোরের পুলিশ সুপার।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল। এ সময় দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা থেকে ফেলে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৩৩ কেজি ৩৭০ গ্রাম।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান তার প্রতিক্রিয়ায় জানান, ‘সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের নিকট। আমার নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বের জন্য মাননীয় পুলিশ সুপার স্যার আমাকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমার নলডাঙ্গা থানা পুলিশের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সার্বিক সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় এই মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।