
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মোবাইলফোনে অপ্রতীমের বাবার সাথে কথা বলে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসাথে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, নেতা শাহাদাত হোসেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







