নিহত, প্রকৌশলী
নিহত প্রকৌশলী রাশেদুজ্জামান নয়া দিগন্ত

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাশেদুজ্জামান (৪২) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া এলাকা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুজ্জামান নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানায়, রাতে রাশেদুজ্জামান সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় সিএনজিটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই তিনি মারা যান।

নওগাঁ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’