
কুমিল্লায় ক্যান্সারবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মডার্ন হাসপাতালের আয়োজনে মডার্ন কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা: মো: মাহাবুবুল ইসলাম মজুমদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন মডার্ন হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা: আবুল বাশার। এছাড়া সেমিনারে ক্যান্সার বিশেষজ্ঞ ডা: তৌহিদুল ইসলাম স্পিকার হিসেবে মূল আলোচনা উপস্থাপন করেন।
প্যানেল অব এক্সপার্টস হিসেবে আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা: এ বি এম খুরশীদ আলম, অধ্যাপক ডা: মোস্তফা কামাল আজাদ, অধ্যাপক ডা: রুহিনী কুমার দাশ, অধ্যাপক ডা: কে এ মান্নান ও অধ্যাপক ডা: ফাতেমা রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন ডা. নিশাত জাহান।
এতে ক্যান্সার প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা পদ্ধতি ও আধুনিক চিকিৎসাব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন।







