দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী
দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী ছবি: নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিক্যাল সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দেড় শতাধিক মানুষ উপকৃত হয়েছে।

এমন দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। অনেকেই অনেক শারীরিক সমস্যা নিয়ে জীবনযাপন করছেন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত।

এ বিষয়ে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, ‘আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য এই দুর্গম এলাকার মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এমন জনহিতকর উদ্যোগ অব্যাহত থাকবে।’