নদীর পানিতে ভাসমান বৃদ্ধের লাশ
নদীর পানিতে ভাসমান বৃদ্ধের লাশ। নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড মোল্লাবাড়িসংলগ্ন বিষখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোহরাব হোসেন বাড়ি থেকে কাজের কথা বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

নিহত সোহরাব হোসেন উপজেলার কালমেগা ইউনিয়নের বড় পাথরঘাটা এলাকার মরহুম খোরশেদের ছেলে।

নিহতের স্ত্রী পাখি বেগম বলেন, গতকাল (বুধবার) সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। দুপুর গড়িয়ে বিকেল এবং রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে জানতে পারি, একটি লাশ বিষখালী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেছি।

তিনি আরো জানান, দীর্ঘদিন আগে স্ট্রোক করার কারণে কখনো ভালো আবার কখনো মানসিক ভারসাম্য অবস্থায় থাকতেন তিনি। যখন তিনি বাড়ি থেকে বের হয়েছেন তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীমের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।