খন্দকার ইশতিয়াক আহমদ
খন্দকার ইশতিয়াক আহমদ। সংগৃহীত

এ.সি.আই. পিএলসির ওয়েলনেস ও হাইজিন ব্যবসার চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহমদ।

Advertisement

বহুজাতিক ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ.সি.আই. পিএলসির হাইজিন পণ্য ব্যবসা গড়ে তোলা ও সম্প্রসারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন দায়িত্বে খন্দকার ইশতিয়াক আহমদ এ.সি.আই. পিএলসির ওয়েলনেস ও হাইজিন ব্যবসার পরিধি সম্প্রসারণ, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নেতৃত্ব দেবেন। বিজ্ঞপ্তি