
পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শাহজাহানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের প্রয়াত ৫ শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা প্রাপ্ত ৫ শিক্ষক হলেন—অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ মু: ইউসুফ মিয়া, সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো: কামাল হোসেন, প্রভাষক (ইংরেজি) রামানন্দ দেবনাথ, প্রভাষক (ব্যবস্থাপনা) মো: জাহাঙ্গীর কবির এবং প্রদর্শক (কৃষি শিক্ষা) মো: আ: হালিম।
কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ডা: মো: নুরুল আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষ মো: শাহজাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: সোহরাব হোসেন মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো: এমদাদ হোসেন, প্রধান শিক্ষক মু: নিজাম উদ্দিন, মো: আলমগীর হোসেন, মো: মোশাররফ হোসাইন, কলেজ গভর্নিং বডির সদস্য মেহেদী হাসান সিজার এবং অভিভাবক সদস্য গাজী আ: রহিম।
বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ ৩২ বছরের কর্মজীবন ও অবদানের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো: গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক মো: হারুন অর রশিদ, আবু হেনা মো: শোয়েব এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মোসা: নুর নাহার।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রাইসা মনি বিদায়ী অধ্যক্ষের উদ্দেশে মানপত্র পাঠ করেন।
সহকারী অধ্যাপক (ইংরেজি) মো: রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) মো: আউয়াল।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অধ্যক্ষকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি ফিচার নিউজের ফ্রেম তার হাতে তুলে দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ও কলামিস্ট নিয়ামুর রশিদ শিহাব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








