ডেঙ্গু, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বী। নয়া দিগন্ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলে রাব্বি নামে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাব্বি পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাব্বির বন্ধু তামিম বলেন, ‘গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’

রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’