এলিজা জামান, বিএনপি, সংরক্ষিত নারী আসন
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান। সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনটিতে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আইনি প্রক্রিয়া, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

রাজধানীর মিরপুরে একটি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এই আসনে চূড়ান্ত প্রার্থী করা হয়।