
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বুধবার (১৮ নভেম্বর) নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের পর দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
কীভাবে আটক হলেন তারা?
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রিজ সংলগ্ন শান্তির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত সদস্যরা এই অভিযানে অংশ নেন এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করেন।
আটক ব্যক্তিদের পরিচয়
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন—
১) মো: ইমদাদুল হক (২৯), বাবা: মরহুম মোকলেছুর রহমান, গ্রাম: মাটিকাটা, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
২) মো: আক্তারুল হক (২০), বাবা: খায়রুল, গ্রাম: দেবীনগর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
৩) মো: মিনারুন (১৯), বাবা: শমসের আলী, গ্রাম: শাগোয়ান ঘন্টি, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
৪) মো: শামীম (২৩), বাবা: লোকমান, গ্রাম: দেবীনগর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
৫) মো: আব্দুল করিম (২১), বাবা: আ: কামাল, গ্রাম: রসুলপুর, উপজেলা: চাঁপাইনবাবগঞ্জ।
৬) মো: ইউসুফ মিয়া (২১), বাবা: আব্দুল করিম, গ্রাম: মাদবপুর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
৭) মো: শওকত আলী (৩৫), বাবা: ইব্রাহিম, গ্রাম: দেয়ার মানিকচর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
৮) মো: আল আমীন (২৪), বাবা: কামরুজ্জামান, গ্রাম: চরমোহনপুর নিচপাড়া, উপজেলা: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
৯) মো: আব্দুল্লাহ (২৫), বাবা: মাহাবুব রহমান, গ্রাম: দেয়ার মানিকচর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
১০) মো: হাসান (২৫), বাবা: সুরুজ্জামান, গ্রাম: দেয়ার মানিকচর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
১১) মো: রুবেল (৩০), বাবা: মজিবর, গ্রাম: মাবদুল বিশেষতুলা, উপজেলা: চাঁপাইনবাবগঞ্জ।
১২) মো: মেসবাউল (২০), বাবা: মো: রবিউল ইসলাম, গ্রাম: রাতাহারি, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।
বিজিবি ও পুলিশের বক্তব্য
ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ সালের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা ১২ বাংলাদেশী নাগরিককে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট বিহীন ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করার পর দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








