
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভের মধ্যে আটক হয়েছেন উত্তর প্রদেশের বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। পার্কে বসে থাকার কারণে তাকে আটক করা হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস শনিবার (১০ অক্টোবর) জানায়, দিল্লির বাংলা সাহিব গুরুদুয়ারার কাছে একটি পার্কে বসে থাকার সময় যশস্বিনীকে আটক করা হয়। বর্তমানে তাকে কেশবপুরম থানায় রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘পার্কে বসে থাকার কারণে বাংলা সাহিবের কাছে আটক করা হয়েছে। বর্তমানে কেশবপুরম থানায় আটকে রাখা হয়েছে।’ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত জুন-জুলাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ব্যাপক পরিচিতি পান যশস্বিনী।
অভিজিৎ দিপকের নেতৃত্বে জন্তর মন্তরে চলা বিক্ষোভ ঘিরে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড ও গাড়ির চাকা ফুটো করার কাঁটাযুক্ত প্রতিবন্ধক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।
বিজেপির প্রভাবশালী নেতা বিক্রম সিং উত্তর প্রদেশের ফতেহপুর সদর আসনের সাবেক বিধায়ক। যশস্বিনী ওই সময়ের বিক্ষোভে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছিলেন সিজেপির প্রচারাভিযানেও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








