যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ গভর্নর, ওয়েস মুর, বায়রন ডোনাল্ডস, কিশা ল্যান্স বোটমস, যুক্তরাষ্ট্রের গভর্নর নির্বাচন, জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচন, ফ্লোরিডার গভর্নর নির্বাচন, কৃষ্ণাঙ্গ রাজনীতিকদের ঐতিহাসিক জয়
বায়রন ডোনাল্ডস, কেইশা ল্যান্স বটমস এবং ওয়েস মুর। সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো একাধিক নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নর একই সময়ে দায়িত্ব পালন করতে যাচ্ছেন—এবং ইতোমধ্যেই বিজয়ী তিনজনের বাইরেও এ বছর আরো কৃষ্ণাঙ্গ প্রার্থীকে ভোটাররা নির্বাচিত করবেন এমন সম্ভাবনাও রয়ে গেছে।

Advertisement

এই ঐতিহাসিক অর্জনটি সম্ভব হয়েছে মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুর-এর পুনঃনির্বাচনে জয়ী হওয়া, ফ্লোরিডার গভর্নর পদে রিপাবলিকান প্রতিনিধি বায়রন ডোনাল্ডস-এর জয় এবং জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বোটমসের বিজয়ের মাধ্যমে।

মঙ্গলবার রাতে বোটমস ও ডোনাল্ডসের এই বিজয়ের আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নররা ছিলেন ওয়েস মুর, ড্যাভাল প্যাট্রিক (২০০৬ সালে ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে নির্বাচিত ডেমোক্র্যাট) এবং ডাগ ওয়াইল্ডার (১৯৮৯ সালে ভার্জিনিয়ার গভর্নর হিসেবে নির্বাচিত ডেমোক্র্যাট)। তাদের কেউই কখনো একসাথে দায়িত্ব পালন করেননি।

গত মাসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ডস বলেন, তার এই প্রার্থিতার ঐতিহাসিক দিকটি অত্যন্ত বিশেষ অনুভূতির।

তিনি বলেন, ’একটি বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখলে, গত কয়েক দশকে রাজনীতিতে বর্ণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা সত্য যে আমাদের দেশের ইতিহাসে বর্ণপ্রথা ঘিরে কিছু বাস্তব ও নেতিবাচক অধ্যায় ছিল। এই জায়গায় পৌঁছাতে পেরে আমি আপ্লুত ও সম্মানিত বোধ করছি, তবে আমি মনে করি এটি আমার চেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্য সম্পর্কেই বেশি বার্তা বহন করে।’

বোটমস, ডোনাল্ডস ও মুর খুব বেশি দিন যে এই বিরল তালিকায় একা থাকবেন না, তা বলা যায়—কারণ মঙ্গলবার অন্য ৫ জন কৃষ্ণাঙ্গ প্রার্থী প্রধান দুটি রাজনৈতিক দল থেকে গভর্নর পদের জন্য ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য দুটি ব্যাটলগ্রাউন্ড রাজ্য থেকেও কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট প্রার্থীরা লড়ছেন: উইসকনসিনে মিলওয়াকি কাউন্টির এক্সিকিউটিভ ডেভিড ক্রাউলি এবং নেভাডায় অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড।

সাউথ ক্যারোলাইনায় আরেক কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট তথা অঙ্গরাজ্যের প্রতিনিধি জার্মেইন জনসন ঐতিহ্যগতভাবে রিপাবলিকান সমর্থিত রাজ্যটিতে জয় পাওয়ার ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

অন্যদিকে রিপাবলিকান শিবিরের হয়ে প্রতিনিধি জন জেমস ডেমোক্র্যাট প্রার্থী জোসেলিন বেনসনের বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নেমেছেন, আর মিনেসোটায় অঙ্গরাজ্য প্রতিনিধি পরিষদের স্পিকার লিসা ডিমুথকে গভর্নর নির্বাচনের লড়াইতে কিছুটা পিছিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। সূত্র : এনবিএস নিউজ