ইরান, যুদ্ধ বন্ধে,  তেহরান,  যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

ইরানের যুদ্ধ বন্ধে তেহরান কী চায়, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কথা জানিয়েছে ক্রেমলিন।

Advertisement

আল জাজিরা শনিবার (১০ অক্টোবর) জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘ইরানের প্রেসিডেন্টের সাথে সমন্বয় করে পুতিন সংঘাতের সম্ভাব্য সমাধান নিয়ে ইরানের অবস্থান ট্রাম্পকে জানিয়েছেন।’

শুক্রবার ট্রাম্প জানান, পুতিনের সাথে তার একটি সমঝোতা হয়েছে। এর আওতায় আগামী কয়েক মাসে রাশিয়া ১০ লাখ টনের বেশি ডিজেল রপ্তানি করতে পারবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া এই রপ্তানির সুযোগ পাবে।

ট্রাম্প বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতেই তিনি এই সমঝোতা করেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে।