
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে একটি নদীতে দু’টি নৌকার সংঘর্ষে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, গত শনিবার রাতে পশ্চিমের ইকুয়েটর প্রদেশের লুকোলেলা এলাকায় অবস্থিত কঙ্গো নদীতে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘প্রায় ৮২ জন নিখোঁজ রয়েছেন এবং ৬০ জনকে উদ্ধার করা হয়েছে।’
নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, দেশটির অনেক জনগোষ্ঠী যাতায়াতের মাধ্যম হিসেবে কঙ্গো নদী ব্যবহার করে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








