সড়ক দুর্ঘটনা
২ গাড়ির প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। ক্রিকইনফো

রাজধানীর কদমতলী থানার রায়ের বাগ ফুটওভার ব্রিজের নিচে গাড়ির ধাক্কায় মো: আমিরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন—অনাবাসিক পদ্ধতিতে মাত্র ২৬ দিনেই হাফেজ হন ১৪ বছরের কিশোর মুহান্নাদ

তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী) ইমরান ফকির জানান, রায়ের বাগ ফুটওভার ব্রিজের নিচে দুই গাড়ির প্রতিযোগিতা করে যাওয়ার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, নিহত আমিরুলের পকেট থেকে পাওয়া ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় পাওয়া যায়। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর জেলার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মো: ইউসুফ আলীর ছেলে। বর্তমানে শ্যামপুরের ফরিদাবাদ এলাকার ৪৪২/২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।