নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৮৭ জনে পৌঁছেছে এবং পাঁচ হাজার ৮৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বন্যাকবলিত একটি এলাকা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |ফাইল ছবি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৮৭ জনে পৌঁছেছে এবং পাঁচ হাজার ৮৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধান এবং বাড়িঘর, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির মূল্যায়ন অব্যাহত রেখেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুর্যোগকবলিত আটটি জেলা থেকে মোট এক হাজার ২৮৭টি লাশ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে রাসুয়া থেকে ১৪০টি, নুয়াকোট থেকে ১৮৪টি, ধাদিঙ থেকে ৬৩টি, গোর্খা থেকে ৭২টি, তানাহুন থেকে ৩৮টি, পূর্ব নওয়ালপরাসি থেকে ২১৯টি, পশ্চিম নওয়ালপরাসি থেকে ২১২টি এবং চিতওয়ান থেকে ৩৫৯টি লাশ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৬টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাঁচ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

সূত্র : দ্য কাঠমান্ডু পোস্ট