সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত। সংগৃহীত

সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সদরদফতর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। বাসস