ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা শহরের জেইতুন এলাকার একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য।
জানা গেছে, প্রায় দুই বছর আগে ইসরাইলি বোমা হামলার সময় তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০টিরও বেশি লাশের সন্ধান করছিল।
আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : আল জাজিরা



