ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ৫৪৪ জন

চলতি বছর ৮ আগস্ট পর্যন্ত মোট ১৭ হাজার ৩৩৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ২৮১ জন চিকিৎসাধীন আছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৪৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৪৪ |সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ৮৩ জন রয়েছেন।

চলতি বছরের এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৬৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ৮ আগস্ট পর্যন্ত মোট ১৭ হাজার ৩৩৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ২৮১ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস