গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৪ সেপ্টম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৮৭ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ২৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪০ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৬৭ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪২ হাজার ৪৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৩৫০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। বাসস



