জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে কুষ্টিয়ায় জামায়াতের গণমিছিল

বক্তারা বলেন, জুলাই আন্দোলন না হলে দেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন ঘটত না। এ সময় তারা বিএনপির প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজির অভিযোগ থেকেও সরে আসার আহ্বান জানান।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং জামায়াত মনোনীত কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়াদ্দার। এ ছাড়া জেলা ও শহর ছাত্রশিবিরের নেতারাও বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন না হলে দেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন ঘটত না। এ সময় তারা বিএনপির প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজির অভিযোগ থেকেও সরে আসার আহ্বান জানান।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।