গাইবান্ধায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

ভোররাতে পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ
অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ |নয়া দিগন্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকালে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর (ইটভাটা সংলগ্ন) এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোররাতে পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ওসি সরোয়ার আলম খান বলেন, ‘লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, কোনো বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। লাশটির বিভিন্ন অংশে চাপা পড়ার চিহ্ন রয়েছে।’

Topics