নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ঈশ্বরগঞ্জে দুই ইয়াবা কারবারি আটক

দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নগদ অর্থসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ঈশ্বরগঞ্জে দুই ইয়াবা কারবারি আটক
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ঈশ্বরগঞ্জে দুই ইয়াবা কারবারি আটক |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নগদ অর্থসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য যে গত ৪ মার্চ ‘ঈশ্বরগঞ্জে রমজানেও মাদকের উল্লাস, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ থেকে শিমুলতলী এলাকায় মাদকের হাট’ শিরোনামে নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হয়। এরপরই উল্লেখিত এলাকায় পুলিশি অভিযান জোরদার হয়।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই উজ্জ্বল এবং এস আই জালাল উদ্দিনের সংগীয় ফোর্সের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ পৌরসদরের, দত্তপাড়া গ্রামের রহমতগঞ্জ এলকার তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ওই সময় আটকদের কাছ থেকে ২৩২ পিস ইয়াবা ও নগদ ৩৭ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয় ।

আটকরা হলেন- দত্তপাড়ার রহমতগঞ্জ এলাকার মরহুম আবুল হাসেমেরর ছেলে আতিকুল ইসলাম (৪২) ওরফে আবু ও আলি নেওয়াজ খাঁর ছেলে মো: হাফিজুল ইসলাম (৫০)।

তাদের বিরুদ্ধে, এস আই উজ্জ্বল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-২০১৮ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রবিউল আজম এ ব্যাপারে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সহায়তা করতে সকলের সহযোগিতা কামনা করছি।’