কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা একটি লাশ পুকুরে ভাসতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরনে কলারওয়ালা হাফ হাতা নেভি ব্লু রঙের পলো শার্ট, মুখে হাল্কা দাঁড়ি ও গোঁফ ছিল।

মীর মোহাম্মদ ফারুক, কালিয়াকৈর (গাজীপুর)

Location :

Kaliakior
যুবকের লাশ উদ্ধার
যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কালিয়াকৈর হাসপাতাল রোড সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা একটি লাশ পুকুরে ভাসতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরনে কলারওয়ালা হাফ হাতা নেভি ব্লু রঙের পলো শার্ট, মুখে হাল্কা দাঁড়ি ও গোঁফ ছিল।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে ও ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।