মহান স্বাধীনতা দিবসে কুমিল্লায় জামায়াতের কুইজ প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Comilla Sadar
মহান স্বাধীনতা দিবসে কুমিল্লায় জামায়াতের কুইজ প্রতিযোগিতা
মহান স্বাধীনতা দিবসে কুমিল্লায় জামায়াতের কুইজ প্রতিযোগিতা |নয়া দিগন্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কুমিল্লা মহানগর জামায়াতের নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি তার বক্তব্যে বলেন, শহীদেরা আমাদের অমূল্য সম্পদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং তা সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই আমাদের প্রধান দায়িত্ব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ন্যায়, ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর নায়েবে আমির মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল এবং সহকারী সেক্রেটারি মোশারফ হোসাইন প্রমুখ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রায় ২২০০ জন অংশগ্রহণ করেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।