লোড হচ্ছে...
পটিয়ার প্রায় সাত লাখ মানুষ ছাড়াও পার্শ্ববর্তী চন্দনাইশ, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলার রোগীরা এই হাসপাতালের ওপর নির্ভর করেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রতিদিন ১০০-১৫০ জন রোগী নতুন করে ভর্তি হন।
৩ দিন আগে

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো: নাসির উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশী রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ এবং বাংলাদেশী নাগরিকের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনকেই বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
৬ দিন আগে

সাক্ষাৎকালে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তান হাইকমিশনারের উদ্দেশে বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রফতানি আরো বাড়াতে পারে। একইসাথে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।
৮ দিন আগে

তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ওষুধের নিশ্চয়তা, দক্ষ ফার্মাসিস্ট এবং গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।
১০ দিন আগে

সরকার দায়িত্ব গ্রহণের পরপরই গত ৫ এপ্রিল থেকে তিন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করে। সর্বশেষ গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই কর্মসূচি চালিয়ে প্রায় এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পেইনে বাদ পড়া আরো ৩৪ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এই ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
১০ দিন আগে

সারাদেশে হাসপাতালের আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
১৪ দিন আগে

‘সাপের কামড়ের পর রোগী বিষধর সাপের দংশনের শিকার হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য তাকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়। তবে অনেক সময় হাসপাতালে আসতে দেরি করায় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে।’
১৪ দিন আগে

নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে।
১৬ দিন আগে


