লোড হচ্ছে...
সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি, এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হবে।
৩ ঘণ্টা ৫৬ মিনিট আগে
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতিতে তাদের অবদান যদি স্বীকৃত হয়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের গণতান্ত্রিক অংশগ্রহণের অধিকারও কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন।
১৩ ঘণ্টা ৩১ মিনিট আগে
নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সাথে আলোচনা করে সেটি পরিবর্তন, পিছিয়ে দেয়া কিংবা এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।
১ দিন আগে
আগামী ১৭ তারিখের বৈঠকেই মূল সিদ্ধান্ত হবে। সেখানেই নির্ধারণ করা হবে ঠিক কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট সাতটি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২ দিন আগে
নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
২ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুরোনো একটি ভিডিওকে ঘিরে উত্তেজনার জেরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীরসহ তিনজনকে বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে...
১২ এপ্রিল, ২০২৬
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই সংশোধনী অন্তর্ভুক্ত করে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপিত ও কণ্ঠভোটে পাস হয়েছে।
৯ এপ্রিল, ২০২৬
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এক প্রকার নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। ১২টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের পর বর্তমানে এগুলো সরকারি প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় দ্রুত নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয় সরকারের ৪ হাজার ৬৫৩টি প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হচ্ছে চলতি বছরই। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই আলোচনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রকাশ্যে আগ্রহ না দেখালেও আগাম প্রস্তুতি নিয়ে রাখছে সংস্থাটি। ভোট গ্রহণ দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ।
২ এপ্রিল, ২০২৬
দেশের আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সংখ্যালঘু নন; তারা এ দেশের সমঅধিকারভুক্ত নাগরিক এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। বলেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অসাম্প্রদায়িক রাজনীতিতে আদিবাসীসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার বলে তিনি মত প্রকাশ করেন।
৩১ মার্চ, ২০২৬
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
৯ মার্চ, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল ও সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।...
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী...
২৭ ফেব্রুয়ারি, ২০২৬

