লোড হচ্ছে...
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সাথে জড়িত মূল ২৫টি রিক্রুটিং এজেন্সির সাথে আরো ৩১২টি লাইসেন্স মালিককে সংযুক্তসহ মোট ৩৩৮টি এজেন্সিকে এবার কর্মী প্রসেসিংয়ের সাথে জড়িত থাকতে সরকার অনুমতি দিয়েছে। গতবার শুধু সিন্ডিকেটে থাকা ১০০ রিক্রুটিং এজেন্সিকেই অনিয়মের অভিযোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ধরতে পেরেছিল। এবার ২৫ এজেন্সি নয়, ৩৩৮ এজেন্সির প্রত্যেককেই আলাদাভাবে অনিয়মের অভিযোগে মন্ত্রণালয় ধরতে পারবে।
১ দিন আগে

চলতি বছর বিদেশগামী কর্মীদের ছাড়পত্র নেয়ার হার বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা সমস্যা দেখা দেয়ার কারনে দিন দিন বিদেশগামী কর্মীর সংখ্যা কমছে। এর মধ্যে আবুধাবি, ইরাক, বাহরাইন, ওমান, লেবাননসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এর মধ্য সরকার নতুন করে জাপানের সাথে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে চুক্তি করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে।
২০ দিন আগে

ইসরাইলে অস্ত্র পাঠানোর বিপক্ষে ভোট দেয়ার অঙ্গীকার ডেমোক্র্যাট প্রার্থীর
৯ অক্টোবর, ২০২৬

সূত্র মতে, নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ভুক্তভোগী ওই যুবক প্রায় তিন বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ফেরার পথে বিমানে এক সহযাত্রীর সাথে তার পরিচয় হয়। ওই সহযাত্রীর মাধ্যমে তিনি মানবপাচার চক্রের এক সদস্যের সাথে পরিচিত হন। চক্রের সদস্যরা তাকে লিবিয়া হয়ে নিরাপদে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। এজন্য ১২ লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি পাঠানোর চুক্তি করা হয়।
৬ অক্টোবর, ২০২৬

ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী নভেম্বরের মধ্যে এই সামরিক সমাবেশ সম্পন্ন হওয়ার কথা।
২ অক্টোবর, ২০২৬

সিআইডি জানায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা বাদিনীকে একটি স্থানে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬


