ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ,ইসরাইল, অস্ত্র পাঠানো,  বিপক্ষ,  ভােট, অঙ্গীকার, ডেমোক্র্যাট প্রার্থী,
ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। সংগৃহীত

মার্কিন অঙ্গরাজ্য মিশিগানে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ বলেছেন, ইরান বা অন্য কোনো দেশ ইসরাইলের ওপর হামলা চালালেও তিনি দেশটিতে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর পক্ষে ভোট দেবেন না।

Advertisement

আল জাজিরা শুক্রবার (৯ অক্টোবর) জানায়, বৃহস্পতিবার রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সাথে এক বিতর্কে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ বলেন, ‘ইসরাইল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমি চাই না, অন্য দেশের জন্য অস্ত্র কিনতে মার্কিনিদের করের টাকা খরচ হোক।’

এল-সায়েদ আরো বলেন, ‘যে দেশ যুক্তরাষ্ট্রকে এমন যুদ্ধে জড়ায়, যে যুদ্ধ লড়ার প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই, তাকে আমি মিত্র বলে মনে করি না।’

সাবেক কংগ্রেস সদস্য রজার্স ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘প্রতিকূল প্রতিবেশী পরিবেশে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে’ তিনি সমর্থন করেন।