লোড হচ্ছে...
পুলিশের একটি বিশেষ টিম টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তার স্ত্রীকে গ্রেফতার করে।
১ ঘণ্টা ১৩ মিনিট আগে

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: রাজিবুল ইসলামের বিরুদ্ধে ইলিশ রক্ষায় বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাৎ এবং জেলেদের কাছ থেকে ৩০ টাকা করে আদায়ের অভিযোগে চরম ক্ষোভ ও তদন্তের দাবি উঠেছে।
১৩ দিন আগে

এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের পর বিভিন্ন সময়ে ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে ঋণের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
১৮ দিন আগে

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। ২০২৫ সালের আগস্টে সংঘবদ্ধ চক্রটি টেলিগ্রাম আইডি থেকে তাকে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রস্তাব দেয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে একটি ট্রাভেল প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ইতিবাচক রেটিং ও ফিডব্যাক দেয়ার বিনিময়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। প্রস্তাবে আকৃষ্ট হয়ে কাজ শুরু করলে তাকে কয়েক দফায় পারিশ্রমিকও দেয়া হয়। পরে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেয়া হয়।
১০ অক্টোবর, ২০২৬

দুদকের অনুসন্ধান ও পুলিশের তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী তরিকুল হক খান ওরফে রবিন সৌদি আরবপ্রবাসী। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিয়াম হোসেনের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে ছিয়াম নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে যৌথভাবে মাছের ব্যবসার প্রস্তাব দেন। রোববার (২০ সেপ্টেম্বর) তরিকুল দেশে ফিরলে ছিয়াম সরাসরি দেখা করে একই প্রস্তাব দেন। এতে রাজি হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি মাছ কেনেন। মাছগুলো একটি বাসে ঢাকায় পাঠিয়ে তারা অন্য একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।
৫ অক্টোবর, ২০২৬

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো: আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


