লোড হচ্ছে...
কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দ করার উদ্যোগ নেয়া হয়েছে। একইসাথে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে।
৭ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
৯ দিন আগে

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
১০ দিন আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।’
১০ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অস্থিরতার সাথে কিছু শিল্প মালিকরা জড়িত আছেন। যারা ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রী, এমপি ছিলেন। ইন্দোনদাতাদের কঠোরভাবে দমন করা হবে।’
১০ দিন আগে

সম্প্রতি রাজধানীর ফুটপাথে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে ঘিরে একের পর এক সংঘর্ষ কেবল নগর ব্যবস্থাপনার সঙ্কট নয়। গোয়েন্দা সূত্রের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, হকারের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুটপাথ ও সড়ককে ব্যবহার করে ডিসেম্বরকে সামনে রেখে একটা অস্থিরতা তৈরির ছক কষছে বলে আশঙ্কা রয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সাথে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের একাংশ সংগঠিতভাবে জড়ো হয়।
১০ অক্টোবর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে ফের হামলার সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন হামলা হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে চান না।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


