লোড হচ্ছে...
শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে মামলার মুখোমুখি না হলে প্রত্যর্পণ প্রক্রিয়া ও ইন্টারপোলের সহায়তা নেবে দুদক। এদিকে ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতে নির্বাসিত শেখ হাসিনার মুখপাত্র।
৩৯ মিনিট আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আমানগন্ডা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৭ দিন আগে

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন ব্রিজের পাশে বালুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১২ দিন আগে

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী মাইশা মুসফিরাতের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থী ও ক্ষুব্ধ জনতা ৭ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে। বিচার ও নিরাপদ সড়কের দাবি জানানো হয়।
২১ দিন আগে

নাটোরের লালপুরে চলন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্ত কুমার ওরফে আবু মুসা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
২১ দিন আগে

সীতাকুণ্ডে লরি ও বাসের সংঘর্ষে আইআইইউসি ছাত্রী নিহত। ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক ও রেলপথ অবরোধে ৩০ কিমি তীব্র যানজট, ট্রেন সূচিতেও বিপর্যয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরাতে তৎপর।
২১ দিন আগে

ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
২২ দিন আগে

দিনাজপুরের পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে ডুবে আফজাল (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
২৫ অক্টোবর, ২০২৬


