লোড হচ্ছে...
পূর্বাচলের ৩০০ ফিটে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তার স্ত্রী ও মা নিহত হয়েছেন। ঢামেক ও কুর্মিটোলা হাসপাতালে তাদের মৃত্যু হয়।
২৪ দিন আগে

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসক ও স্বজনদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি। এ ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ মৃত রোগীর ছেলেসহ তিনজনকে আটক করে।
২৪ দিন আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম। একইসাথে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
২৪ দিন আগে

স্যাম অল্টম্যান, ইলন মাস্ক ও ডেমিস হাসাবিসের মতো প্রযুক্তি উদ্যোক্তারা দারিও আমোদেই, সত্য নাদেলা ও বিল গেটসের সাথে এআইয়ের বিপদ নিয়ে সতর্ক করেছেন। বছরের পর বছর প্রযুক্তিগত আধিপত্যের দৌড়ে ছুটলেও তারা এখন এআইয়ের উন্নয়ন কিছুটা ধীর করার আহ্বান জানাচ্ছেন।
২৪ দিন আগে

এশিয়ান গেমসে উশু ডিসিপ্লিনের নারীদের ৫২ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
২৪ দিন আগে

সরকার দায়িত্ব গ্রহণের পরপরই গত ৫ এপ্রিল থেকে তিন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করে। সর্বশেষ গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই কর্মসূচি চালিয়ে প্রায় এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পেইনে বাদ পড়া আরো ৩৪ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এই ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
২৪ দিন আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন (৫৫)।
২৪ দিন আগে

উপজেলার বেশিভাগ খাবার হোটেলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখার পাশাপাশি বাসি-পচা খাবার বিক্রি এবং আগের দিনের উদ্বৃত্ত মাছ, মাংস ও সবজি পরদিনের খাবারের সাথে মিশিয়ে পরিবেশনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত ক্রেতারা।
২৪ দিন আগে

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাফতরিক ভবন এবং আওতাধীন ভবনগুলোর ছাদে ব্যাটারিসহ সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকা বাধ্যতামূলক।
২৪ দিন আগে

ইসলামি প্রজাতন্ত্রের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেয়া অব্যাহত থাকবে। একইসাথে বাহিনীটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বহুস্তরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার সক্ষমতা রাখে
২৪ দিন আগে

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী, স্বনির্ভর, সমতাভিত্তিক ও সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কের...
২৪ দিন আগে

ইয়েমেনের হাউছি গোষ্ঠীদের ছোড়া দু’টি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠানো হয়।
২৪ দিন আগে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে নিউইয়র্কে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২৪ দিন আগে

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সঙ্কট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
২৪ দিন আগে

ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া রাশিয়ার যুদ্ধবিমান শনাক্ত করতে সুইডেন ও ফিনল্যান্ড তাদের যুদ্ধবিমান পাঠিয়েছে বলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে দেশ দু’টির বিমানবাহিনী।
২৪ দিন আগে

ইরান এখন জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আবার দেশে প্রবেশের অনুমতি দেবে।
২৪ দিন আগে

জয়ে শুরু হলেও স্বস্তি পুরোপুরি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তুরস্কের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দেয়ার পর চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।
২৪ দিন আগে

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
২৪ দিন আগে

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর চার দিনের সফরে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, জাতিসঙ্ঘের সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আরো কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৪ দিন আগে

‘ওয়াল স্ট্রিটের মানুষ নন; একজন বাংলাদেশী এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছি।’
২৪ দিন আগে


